Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের মউ

নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের মউ
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় মউ স্বাক্ষর করল ইউজিসি’র অধীন ইনফ্লিবনেট সেন্টারের সঙ্গে। শোধগঙ্গা প্রকল্পের অধীন এই সেন্টারটির অধিকর্তা দেবিকা মাদাল্লি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিৎ লাহিড়ি এই সমঝোতাপত্রে সই করেন। এর ফলে, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলারদের গবেষণাপত্র ইনফ্লিবনেটে জমা দেওয়া যাবে। সেগুলির ওপেন অ্যাকসেস থাকবে সবার কাছে। এর ফলে একদিকে যেমন অন্য গবেষণায় সাহায্য মিলবে, তেমনই এই গবেষণাপত্রগুলির সাইটেশন বাড়বে। এর ফলে, গবেষণাপত্রের মান আরও উন্নত হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ