Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নেতড়া স্টেশনের সমস্যা নিয়ে সরব নিত্যযাত্রীরা

নেতড়া স্টেশনের সমস্যা নিয়ে সরব নিত্যযাত্রীরা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্টেশনের নানা সমস্যার অভিযোগ তুলে সরব যাত্রীরা। দাবি-দাওয়া নিয়ে গণস্বাক্ষর করে রেল কর্তৃপক্ষকে দেওয়া হবে বলে তাঁরা জানান। সোমবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার লাইনের নেতড়া স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, এই স্টেশনে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। মহিলা শৌচাগার থাকলেও সেটার বেহাল দশা। গরমকালে পাখা ঠিক মতো চলে না। তাছাড়া এখানে একটিমাত্র টিকিট কাউন্টার। অফিস টাইমে ভালোই ভিড় হয়। তখন অনেকেই টিকিট কাটতে গিয়ে ট্রেন মিস করেন। তাই আরও একটি কাউন্টার খোলা দরকার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ