Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নেশার টাকা না পেয়ে দাদুকে মারধর নাতির

নেশার টাকা না পেয়ে দাদুকে মারধর। নাতির অত্যাচারের হাত থেকে বাঁচতে পুলিসের দ্বারস্থ ৮০ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি জলপাইগুড়ির মণ্ডলঘাটের বড়ুয়াপাড়া এলাকার। বৃহস্পতিবার ওই বৃদ্ধ কোতোয়ালি থানায় এসে নাতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

নেশার টাকা না পেয়ে দাদুকে মারধর নাতির
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নেশার টাকা না পেয়ে দাদুকে মারধর। নাতির অত্যাচারের হাত থেকে বাঁচতে পুলিসের দ্বারস্থ ৮০ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি জলপাইগুড়ির মণ্ডলঘাটের বড়ুয়াপাড়া এলাকার। বৃহস্পতিবার ওই বৃদ্ধ কোতোয়ালি থানায় এসে নাতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তাঁর দাবি, বাড়িতে রাখা ধান বিক্রি করে দিয়েছে ওই নাতি। তার বাবা-মা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করে সে। গত একবছর ধরে বাড়িতে তার অত্যাচার চললেও এখন সহ্যের সীমা ছাড়িয়েছে। নেশার টাকা না দিলেই বাড়িতে দলবল নিয়ে এসে চড়াও হয় নাতি। মারধর করে। বাধ্য হয়ে এদিন পুলিসকে জানালেন তিনি। ওই বৃদ্ধের দাবি, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ