Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নেশার টাকা না পেয়ে বাবাকে গুলি, ধৃত

নেশার টাকা না পেয়ে বাবাকে গুলি, ধৃত
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নেশা করার জন্য বাবার কাছ থেকে টাকা চেয়েছিলেন ছেলে। কিন্তু তা দিতে অস্বীকার করায় বাবাকেই গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই নিয়ে থানায় নালিশ হলে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম ইনতাব সর্দার। শনিবার জীবনতলা থানার গাতি রেলগেট এলাকায় ঘটেছে ঘটনাটি। অভিযোগ, নেশার টাকা না পেয়ে শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে তাণ্ডব চালান ওই যুবক। সমস্ত আসবাবপত্র, গাড়ি, বাইক ভাঙচুর করেন। তাঁর বাবা খালেক সর্দারের রেশন দোকান আছে। তিনি সেখানেই ছিলেন। তাণ্ডবের খবর পেয়ে তিনি পুলিসকে খবর দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ