Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নার্সিংহোম সিল করল স্বাস্থ্যদপ্তর

নার্সিংহোম সিল করল স্বাস্থ্যদপ্তর
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৈধ অনুমতি ছাড়াই চলছিল নার্সিংহোম। মঙ্গলবার হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর নিজে ওই নার্সিংহোমে তদন্তে যান। দীর্ঘ তত্ত্বতলাশের পর তিনি নার্সিংহোম বন্ধ করার নির্দেশ দেন। জানা গিয়েছে, শেওড়াফুলি স্টেশন লাগোয়া এলাকার নার্সিংহোমের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল। তার তদন্ত করতেই মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্য কর্তারা সেখানে যান। অভিযোগের সত্যতা পাওয়ার পরেই কড়া পদক্ষেপ করা হয়েছে। আরও অভিযোগ, ওই নার্সিংহোমে অবৈধভাবে গর্ভপাত করানোর চক্র জাঁকিয়ে বসেছিল। যদিও এনিয়ে সরাসরি কোনও মন্তব্য মৃগাঙ্কমৌলি করেননি। তিনি বলেন, বৈধতা না থাকার কারণেই নার্সিংহোম বন্ধ করা হয়েছে। নার্সিংহোমটি সিল করে দেওয়া হয়েছে। এনিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ