Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নার্সিংহোম চত্বরে বধূকে গণধর্ষণ করে খুন, ধৃত ১

নার্সিংহোম চত্বরে বধূকে গণধর্ষণ করে খুন, ধৃত ১
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: গৃহবধূকে মদ খাইয়ে বেহুঁশ করার পর নার্সিংহোম চত্বরে গণধর্ষণ ও খুনের অভিযোগ উঠল বসিরহাটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিস। ধৃতের নাম আসাউদ্দিন মোল্লা (২৫)। মৃতার স্বামীর দাবি, নার্সিংহোমের ভিতর স্ত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।  
Advertisement
দেগঙ্গার রিয়াজপুর এলাকার ওই গৃহবধূ বেড়াচাঁপার একটি বেসরকারি ব্যাঙ্কে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। কয়েকমাস আগে বসিরহাটের মেরুদণ্ডী এলাকার একটি বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্মী আসাউদ্দিন মোল্লার সঙ্গে তাঁর পরিচয় হয়। নার্সিংহোমে কাজ পাইয়ে দেওয়ার নাম করে আসাউদ্দিন তাঁকে মাঝেমধ্যেই ডাকতেন গৃহবধূকে। সেই সুবাদে মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় আসাউদ্দিনের। 
সোমবার মিনাখাঁর মালঞ্চ এলাকায় চিকিৎসকদের একটি সেমিনার আছে জানিয়ে বধূকে ফোন করে ডেকে পাঠায় আসাউদ্দিন। সেই মতো মালঞ্চতে আসেন তিনি। এরপর তাঁর স্বামী আর ফোনে যোগাযোগ করতে পারেননি। পরিবারের সদস্যদের দাবি, গৃহবধূকে মদ খাইয়ে নার্সিংহোমের ভিতরে গণধর্ষণ করা হয়। রাতে তাঁকে একা পেয়ে নার্সিংহোমের কর্মীরা ধর্ষণ করে বলে অভিযোগ মৃতার স্বামী। মঙ্গলবার বসিরহাট থানায় আসাউদ্দিন ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপরেই নার্সিংহোম থেকে আসাউদ্দিন মোল্লাকে আটক করে পুলিস। জেরায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করে পুলিস। বাকিদের খোঁজ চলছে। মৃতার স্বামী বলেন, স্ত্রীকে নার্সিংহোমে একা পেয়ে গণধর্ষণ করে খুন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, গণধর্ষণ করে খুনের অভিযোগে একজন গ্রেপ্তার হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ