Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নার্সিং কলেজে ল্যাম্প লাইটিং

শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যালের নার্সিং কলেজে ল্যাম্প লাইটিং হল। ১৩৭ জন ছাত্রী নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করলেন। এছাড়া ৪৯ জন প্রথম বর্ষের ছাত্রী শপথ গ্রহণ করেন এদিনই।

নার্সিং কলেজে ল্যাম্প লাইটিং
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যালের নার্সিং কলেজে ল্যাম্প লাইটিং হল। ১৩৭ জন ছাত্রী নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করলেন। এছাড়া ৪৯ জন প্রথম বর্ষের ছাত্রী শপথ গ্রহণ করেন এদিনই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্যদপ্তরের সচিব সৈকতকুমার দত্ত, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা, দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠান শেষে সৈকতকুমার দত্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তারপর প্রিন্সিপালের সঙ্গে বৈঠক করেন। নির্মীয়মাণ ক্যান্সার ইউনিট সহ বিভিন্ন প্রকল্পের কাজ কি অবস্থায় রয়েছে, কোথাও কোনও সমস্যা রয়েছে কি না এসব নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ