Bartaman Logo
২৭ মে, ২০২৬

নিরাপত্তায় কোনও খামতি নেই: রাজনাথ

নিরাপত্তায় কোনও খামতি নেই: রাজনাথ
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি:পরপর জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় খামতির অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বরং অতীতের তুলনায় উপত্যকায় জঙ্গি হামলা কমেছে বলেই দাবি করছেন তিনি। 
Advertisement
শনিবার রাজনাথ সাংবাদিকদের বলেন, সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার যে ঘটনাগুলি ঘটেছে, তা দুর্ভাগ্যজনক। নিরাপত্তা বাহিনীগুলি এর যোগ্য জবাব দিচ্ছে। বহু জঙ্গির মৃত্যুও হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ‘নিরাপত্তা ব্যবস্থায় খামতি নেই। অতীতের তুলনায় হামলার ঘটনা কমেছে। আমাদের নিরাপত্তা বাহিনীগুলি সতর্ক রয়েছে। একদিন এমন আসবে জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদী কাজকর্ম সম্পূর্ণ মুছে যাবে। সেখানে দ্রুত উন্নয়ন হবে।’
সম্পর্কিত সংবাদ