Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

নিরাপদ আশ্রয়ে অল্লুর সন্তানরা

নিরাপদ আশ্রয়ে অল্লুর সন্তানরা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। রবিবার হায়দরাবাদে অল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। পোড়ানো হয় অভিনেতার কুশপুতুলও। এই পরিস্থিতিতে অল্লু সকলকে শান্ত থাকতে অনুরোধ করেছেন। নিজের পরিবার নিয়ে চিন্তিত নায়ক। ইতিমধ্যে নাকি তাঁর সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, অল্লু জুবিলি হিলসের বাড়িতেই থাকবেন। এদিকে, এই ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে গিয়েছিল। তবে সেই অভিযোগ নাকোচ করেছে তারা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ