Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্মাণের দু’বছর পরেও চালু হয়নি কমিউনিটি টয়লেট

নির্মাণের দু’বছর পরেও চালু হয়নি কমিউনিটি টয়লেট
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নির্মাণের দুই বছর পরেও চালু হয়নি কমিউনিটি টয়লেট। কাজ শেষের পর থেকেই তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে হরিশ্চন্দ্রপুরের তেঁতুলবাড়ি রবীন্দ্রভারতী ক্লাব মোড়ে নির্মাণ করা হয় কমিউনিটি টয়লেট। অভিযোগ, দুই বছর কেটে গেলেও এখনও কমিউনিটি টয়লেটটি চালু হয়নি। পড়ে থেকে থেকে সেটি বেহাল হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দা, শরিফুল হক বলেন, স্থানীয় দোকানদার ও ক্রেতাদের জন্য টয়লেটটি তৈরি করা হলেও এখনও চালু হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি একাধিকবার জানিয়েছি। কিন্তু কেউই গুরুত্ব দেননি। মালদহ জেলা পরিষদের স্থানী সদস্য কংগ্রেসের চুমকি দাস বলেন, আমার সময়ে এই টয়লেটটি নির্মাণ হয়নি। এর আগের টার্মে নির্মাণ হয়েছিল। স্থানীয়রা আমাকে বিষয়টি জানিয়েছেন। ব্লক প্রশাসনকে বলে চালু করার ব্যবস্থা করব। হরিশ্চন্দ্রপুর-১ বিডিও সৌমেন মণ্ডল বলেন, এনিয়ে খোঁজ নিয়ে অবিলম্বে চালু করার ব্যবস্থা করব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ