Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্মাণ সংস্থার কর্মীকে বেধড়ক মারধর

নির্মাণ সংস্থার কর্মীকে বেধড়ক মারধর
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: নির্মীয়মাণ ফ্ল্যাটের চাবি নিতে নির্মাণ সংস্থার এক কর্মীকে বেধড়ক মারধর করল একদল দুষ্কৃতী। মারধরের জেরে ওই কর্মী জখম হয়েছেন। মারধর করে তাঁকে একটি ফাঁকা ঘরে আটকে রাখা হয়। পরে অন্যান্য কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কর্মী  হরিশ্চন্দ্র বর্মন। তিনি বলেন, স্থানীয় কয়েকজন আমার কাছে ওই নির্মীয়মাণ ফ্ল্যাটের চাবি দাবি করে। আমি তা না দেওয়ায় আমাকে বাঁশ দিয়ে মারধর করা হয়। এরপর ঘরেও আটকে রাখে। আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, এনিয়ে একটি মামলা শুরু করেছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ