Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্মিয়মান মহাসড়কের ধুলোয় জেরবার, ক্ষোভে সাড়ে তিন ঘণ্টা অবরোধ

নির্মিয়মান মহাসড়কের ধুলোয় জেরবার, ক্ষোভে সাড়ে তিন ঘণ্টা অবরোধ
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা-সলসলাবাড়ি নির্মিয়মান ইস্ট-ওয়েস্ট করিডরের অনেক জায়গায় মাটির স্তুপ জমে রয়েছে। সেই জায়গায় দিনরাত ধুলো উড়ছে। ধুলোর জেরে সর্দি-কাশির প্রকোপ বেড়েছে। জ্বরেও ভুগছেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার এর প্রতিবাদ জানিয়ে সকাল এগারোটা নাগাদ মেজবিল বাসস্ট্যান্ডে পথ অবরোধ সামিল হন স্থানীয়রা। বিক্ষোভকারী সঞ্জীব দে, অবিনাশ বর্মন, তপন বর্মনরা বলেন, এদিন প্রথমে রাস্তায় চলাচলকারী ডাম্পার ও বালি-পাথরের ট্রাক আটকানো হয়। পরে সব গাড়ি স্থানীয়রা আটকে দিয়েছেন। বারবার আবেদন করার পরেও ধুলো কমাতে জল না দেওয়ায় আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করি। ধুলো কমাতে দিনে একাধিকবার রাস্তায় জল দিতে হবে। মূল রাস্তায় মাটি, বালি পড়ে আছে। সেসব সরিয়ে যাতায়াতের রাস্তাটি ঠিক রাখতে হবে। যেখানে যেখানে মাটির স্তুপ অনেক আগে থেকেই আছে, সেখানে দ্রুত কাজ করতে হবে। 
Advertisement
অবরোধের খবর ছুটে আসে সোনাপুর ফাঁড়ির পুলিস। তবে এদিন পুলিসের আশ্বাসে অবরোধ ওঠেনি। পরে মহাসড়ক নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা অবরোধস্থলে আসেন। নিয়মিত জল দেওয়ার আশ্বাস দেওয়া হলে বেলা আড়াইটা নাগাদ অবরোধ তুলে নেন স্থানীয়রা। তারপরই মেজবিল এলাকায় ট্যাঙ্কার দিয়ে জল দেওয়া শুরু হয়।
এই ধুলোময় রাস্তা দিয়ে চলাচলে তীব্র সমস্যায় পড়তে হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত সকাল-সন্ধ্যা নির্মিয়মান মহাসড়কে জল দেওয়ার কথা থাকলেও তা করা হয় না। এই উদাসীনতার জন্যই ভুগতে হচ্ছে শিশাগোড়, গুদামটারি মোড়, নিউরোড, শিমুলতলা, মেজবিল, নিউ পলাশবাড়ির বাসিন্দাদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ