Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নারকেলডাঙা থানায় কাউন্সিলারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সোনার চেন ছিনতাইয়ের পাল্টা নালিশ

নারকেলডাঙা থানায় কাউন্সিলারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সোনার চেন ছিনতাইয়ের পাল্টা নালিশ
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় কাউন্সিলার ও তার বিরোধী গোষ্ঠীর বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়। সেই ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগ জমা পড়ল নারকেলডাঙা থানায়। সোমবার থানায় সোনার চেন ছিনতাই, মারধরের অভিযোগ দায়ের করেন কাউন্সিলার ঘনিষ্ঠ এক ব্যক্তি। অন্যদিকে, কাউন্সিলারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন স্থানীয় এক মহিলা। দু’টি পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। লালবাজার জানিয়েছে, দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
Advertisement
শনিবার রাতে নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রবিবার সকালে ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সামনেই স্থানীয় কাউন্সিলার শচীন সিং ও তাঁর লোকজনের সঙ্গে পাল্টা গোষ্ঠীর অশান্তি হয়।‌ এর ফলে উত্তেজনার সৃষ্টি হয়। কাউন্সিলারকে ‘চোর’ বলে চিৎকার করেন স্থানীয়রা। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পৌঁছয় লতিফ খান ওরফে পাপ্পু খান, হামিদ খান ওরফে রাজু খান ও সিকন্দর খান সহ অন্যান্যরা। এক মহিলা দাবি করেন, তারা বাঁশ, রড, লাঠি দিয়ে তাঁর বন্ধুদের উপর হামলা চালিয়েছে। অভিযুক্তরা ওই মহিলার ৮০ হাজার টাকা দামের সোনার চেন ছিনতাই করে ও তাঁর সঙ্গে অভব্য আচরণ করে বলেও অভিযোগ। বিক্ষোভের মুখে থানায় ‘আশ্রয়’ নেন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও তাঁর অনুগামীরা। অন্যদিকে, মহম্মদ শাহানওয়াজ নামে এক যুবক ওই এলাকার কাউন্সিলার শচীন সিং সহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন। জোড়া অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। পুলিস ওই এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ