Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্জন রাস্তায় দুই যুবতীকে কুপ্রস্তাব, গ্রেপ্তার ২ যুবক

নির্জন রাস্তায় দুই যুবতীকে কুপ্রস্তাব, গ্রেপ্তার ২ যুবক
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: নির্জন রাতের রাস্তায় দুই যুবতীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল গোবরডাঙা থানার পুলিস। ধৃতরা হল, সঞ্জয় মল্লিক ও প্রদ্যুৎ মিত্র। ২ ফেব্রুয়ারি রাতে গোবরডাঙা স্টেশনে ট্রেন থেকে নেমে দুই যুবতী বাড়ি ফিরছিলেন। হেঁটে রেল কলোনির রাস্তা ধরেই তাঁরা আসছিলেন। অভিযোগ, পথে তাঁদের দেখে সঞ্জয় ও প্রদ্যুৎ কুপ্রস্তাব দেন। তখন এক যুবতী মোবাইলে ছবি তুলে নিজের ফেসবুক পেজে দুই যুবকের কুকীর্তি আপলোড করেন। বিষয়টি জানার পরেই নড়েচড়ে বসে গোবরডাঙা থানার পুলিস। দুই যুবতীকে থানায় ডেকে এফআইআর রুজু করে তারা। এরপরেই তদন্ত চালিয়ে বুধবার রাতে সঞ্জয় ও প্রদ্যুৎকে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার ধৃতদের বারাসত জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ