Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নীরবতা ভেঙে ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পুতিনের

ফল প্রকাশ হয়েছে প্রায় ৪৮ ঘণ্টা আগে। অবশেষে নির্বাচনে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ভ্লাদিমির পুতিন।

নীরবতা ভেঙে ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পুতিনের
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
মস্কো (পিটিআই): ফল প্রকাশ হয়েছে প্রায় ৪৮ ঘণ্টা আগে। অবশেষে নির্বাচনে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ভ্লাদিমির পুতিন। গত জুলাই মাসে নির্বাচনী প্রচারের মধ্যেই ট্রাম্পের উপরে প্রাণঘাতী হামলা হয়। কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। কোনওমতে প্রাণে বাঁচেন রিপাবলিকান প্রার্থী। সেই প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্পের সাহসী মনোভাবেরও প্রশংসা করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট  বলেন, ‘প্রাণঘাতী হামলার পরবর্তী সময়ে ট্রাম্পের আচরণ আমাকে মুগ্ধ করেছে। তিনি নিজেকে এক সাহসী মানুষ হিসেবে প্রতিষ্ঠা করেছেন।’
Advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কমলা হ্যারিসকে হারিয়ে নিজের দ্বিতীয় ইনিংস নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। ফলপ্রকাশ হতেই নরেন্দ্র মোদি সহ একের পর এক বিশ্বনেতা তাঁকে শুভেচ্ছা জানান। কিন্তু নীরব ছিল ক্রেমলিন। অবশেষে সোচির ব্ল্যাক সি রিসর্টে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্টকে শুভেচ্ছা জানালেন পুতিন। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য আমি ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামত করতে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যে লড়াই চলছে, তা সমাধানেও সাহায্য করতে চেয়েছেন। এই বিষয়ে আমারও অন্তত একটু নজর 
দেওয়া উচিত।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ