নয়াদিল্লি: ডোপ পরীক্ষায় বসতে চাননি বজরং পুনিয়া। তার জন্য এই ভারতীয় কুস্তিগিরকে আগেই নির্বাসিত করেছিল নাডা। তবে শাস্তির বিরুদ্ধে আবেদন করেন ওলিম্পিকসে পদকজয়ী তারকা। অবশ্য তাতে কোনও লাভ হল না। মঙ্গলবার বজরংকে চার বছরের জন্য নির্বাসনের সিদ্ধান্ত শোনাল নাডা। শাস্তির মেয়াদ শুরু হয়েছে চলতি বছরের ২৩ এপ্রিল থেকে।