Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নারী দিবসে পথে  তৃণমূল মহিলারা

আগামী ৮ মার্চ, শনিবার আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে পদযাত্রা।

নারী দিবসে পথে  তৃণমূল মহিলারা
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৮ মার্চ, শনিবার আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে পদযাত্রা। তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে বার্তা দেওয়া হয়েছে, ‘নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’। সেদিনের কর্মসূচিতে পা মেলাবেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ, বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীরা। ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মেয়েরা সুরক্ষিত’— এই বার্তাই তুলে ধরা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ