Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

পরিষেবা দিতে নয়া উদ্যোগ তেল সংস্থার, এবার বুকিংয়ের ১০ মিনিটেই পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার!

হিন্দুস্থান পেট্রলিয়াম এবার ১০ মিনিটের মধ্যে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করবে। বেঙ্গালুরুতে শুরু, কলকাতায় কবে আসবে? বিস্তারিত পড়ুন।

পরিষেবা দিতে নয়া উদ্যোগ তেল সংস্থার, এবার বুকিংয়ের ১০ মিনিটেই পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার!
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার বুকিংয়ের ১০ মিনিটের মধ্যেই সিলিন্ডার ডেলিভারি! এমনই সুযোগ আসতে চলেছে গ্রাহকদের জন্য। এমনই পরিষেবা দিতে চুক্তি হল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্থান পেট্রলিয়াম এবং একটি নামী ডেলিভারি বা কুইক কমার্স সংস্থার সঙ্গে। আপাতত বেঙ্গালুরুতে এই পরিষেবা চালু হতে চলেছে। তারপর ধাপে ধাপে দেশের অন্যান্য শহরেও তা চালু হবে। কুইক কমার্সের হাত ধরে পাঁচ এবং ১০ কেজি সিলিন্ডার ডেলিভারি হবে গ্রাহকের হেঁশেলে। তবে তার দাম কত হবে, সেই ব্যাপারে কোনো তথ্য দেয়নি কোনো সংস্থাই। এইচপি জানিয়েছে, এই গ্যাস নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হিন্দুস্থান পেট্রলিয়ামেরই গ্যাস সংযোগ থাকতে হবে, এমন কোনো কথা নেই। চাইলেই যেকোনো সংস্থার গ্রাহক তাঁর চাহিদা মতো সিলিন্ডার অর্ডার দিতে পারেন। সংশ্লিষ্ট মহলের দাবি, একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা যদি এই সুযোগ চালু করে, তাহলে বাকিরাও সেই পথে হাঁটবে। কলকাতায় সেই পরিষেবা কবে শুরু হয়, এখন সেটাই দেখার। 

Advertisement

এদিকে কলকাতাসহ মেট্রো শহরগুলিতে শীঘ্রই চালু হতে চলেছে ১০ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার সংযোগ। যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের জোগানে সংকট থাকায় গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পেট্রলিয়াম মন্ত্রক। ১৪.২ কেজির গৃহস্থের সিলিন্ডারের ক্ষেত্রে সেই নিয়ম এখনো জারি আছে। এদিকে সিদ্ধান্ত হয়েছে, গ্রাহক চাইলে ১০ কেজির ফাইবার সিলিন্ডারের সংযোগ পাবেন। বর্তমানে তাঁরা চাইলে যখন খুশি পাঁচ কেজি বা ২ কেজির সিলিন্ডার পেতে পারেন। এবার ১০ কেজির জন্যও সেই সুযোগ করে দিচ্ছে তেল সংস্থাগুলি। তবে এর জন্য গ্রাহককে চড়া দাম চোকাতে হবে। ১০ কেজি গ্যাসের সিলিন্ডারের জন্য খরচ পড়তে পারে প্রায় ১,৬০০ টাকা। কীভাবে গ্রাহক তা পাবেন, এখনো পর্যন্ত সেই সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা দেয়নি তেল সংস্থাগুলি। শীঘ্রই তা জানানো হবে বলে দাবি করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ