Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোচ মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের

কোচ মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেলগ্রেদ: ফরাসি ওপেনের আগেই বড় সিদ্ধান্ত নোভাক জকোভিচের। মঙ্গলবার অ্যান্ডি মারেকে কোচের পদ থেকে সরিয়ে দিলেন জোকার। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ফলে মরশুমের দ্বিতীয় বড় খেতাবের মঞ্চে নতুন কোচের তত্ত্বাবধানে খেলতে দেখা যেতে পারে জোকারকে। অস্ট্রেলিয়ান ওপেনকে মাথায় রেখে গত নভেম্বরে গোরান ইভানিসেভিচের পরিবর্তে মারেকে কোচ নিযুক্ত করেন জকোভিচ। তাঁর সঙ্গে চুক্তি ছিল ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত। কিন্তু তারপরেও মারেকে বহাল রাখেন সার্বিয়ান মহাতারকা। কিন্তু লাগাতার ব্যর্থতার কারণে তাঁর উপর আর ভরসা রাখতে পারছেন না জকোভিচ। এদিন তিনি বলেন, ‘দারুণ সময় কাটিয়েছি মারের সঙ্গে। শিখেওছি প্রচুর। কোর্টের ভিতরে ও বাইরে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কই ছিল। কেরিয়ারের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য ওকে অনেক ধন্যবাদ।’ মারেও তাঁর কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। বলেছেন, ‘আমায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য জকোভিচকে ধন্যবাদ।’ উল্লেখ্য, ২০২৩ সালের পর পেশাদার খেতাব জেতেননি সার্বিয়ান মহাতারকা। গত বছর তাঁর সাফল্য বলতে প্যারিস ওলিম্পিকসে সোনা জয়।

Advertisement

অন্যদিকে, ইতালি ওপেনের শেষ আটে কার্লোস আলকারাজ। মঙ্গলবার রাশিয়ান কারেন খাচানভকে তিন সেটের লড়াইয়ে হারান তিনি। খেলার ফল ৬-৩, ৩-৬, ৭-৫।

Advertisement
সম্পর্কিত সংবাদ