Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় নার্সিংহোম বন্ধের নোটিস

পরিকাঠামোগত ত্রুটির কারণে চুঁচুড়ার একটি নার্সিংহোম বন্ধ করে দিল জেলা স্বাস্থ্যদপ্তর

চুঁচুড়ায় নার্সিংহোম বন্ধের নোটিস
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পরিকাঠামোগত ত্রুটির কারণে চুঁচুড়ার একটি নার্সিংহোম বন্ধ করে দিল জেলা স্বাস্থ্যদপ্তর। ত্রুটি সংশোধন না করা পর্যন্ত সেখানে চিকিৎসা করানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার ওই নার্সিংহোম পরিদর্শনে গিয়েছিল জেলা স্বাস্থ্যদপ্তরের দল। জানা গিয়েছে, সেখানে আইসিইউ, এইচডিইউয়ের মতো পরিষেবার পাশাপাশি শল্যচিকিৎসাও করা হয়। অথচ পরিষেবা দেওয়ার জন্য যোগ্যতাসম্পন্ন চিকিৎসক ও নার্সিং কর্মীদের অভাব আছে। পরিকাঠামোর ক্ষেত্রে আরও কিছু ত্রুটি পরিদর্শক দলটি দেখেছে। তারপরেই মঙ্গলবার ওই নার্সিংহোম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার নোটিস দেওয়া হয়। হুগলির মুখ্যস্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর বলেন, ওই নার্সিংহোমটিতে পরিকাঠামোগত ত্রুটি আছে। আমরা তা বন্ধ রাখতে বলেছি। কারণ, চিকিৎসার সঙ্গে কোনো আপস করা হবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ