Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন নতুন ব্যবসার সুযোগ করে দেবে, দাবি

২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি (রিনিউয়েবল এনার্জি) ৫০০ গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত

অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন নতুন ব্যবসার সুযোগ করে দেবে, দাবি
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি (রিনিউয়েবল এনার্জি) ৫০০ গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। ইতিমধ্যে দেশ ১৪০ গিগাবাইট সৌর বিদ্যুৎ উৎপাদনের পথে এগিয়েছে বলে জানান ন্যাশনাল বোর্ড ফর আইটি রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর প্রেসিডেন্ট শান্তিপদ গণ চৌধুরী। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিকল্প বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা পরিবেশবান্ধব তো বটেই, সেই সঙ্গে স্টার্ট আপ, নতুন উদ্যোগ এবং অন্যান্য শিল্পক্ষেত্রগুলির জন্য এটি অত্যন্ত সদর্থক পদক্ষেপ। বড় মাপের সোলার পার্ক, গ্রিন পাওয়ার করিডর এবং হাইব্রিড রিনিউয়েবল প্রজেক্ট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে ও কার্বন নির্গমন কমাতে শুধু অপ্রচলিত বিদ্যুতের জোগান বাড়ালেই হবে না। সাধারণ মানুষকে এলইডি আলোর ব্যবহার, স্টার রেটিং যুক্ত বৈদ্যুতিন যন্ত্রপাতির ব্যবহার এবং বৃষ্টির জল ধরে রেখে তা ব্যবহার করার প্রবণতা আরও বাড়াতে হবে।’ তিনি জানান, ইতিমধ্যে বৈদ্যুতিন গাড়ি এবং অতি উন্নত মানের লিথিয়াম আয়ন, লিথিয়াম আয়রন ফসফেট এবং সোডিয়াম আয়ন ব্যাটারি বাজারে যথেষ্ট প্রভাব ফেলেছে। পরিবেশবান্ধব দেশ গড়ার ক্ষেত্রে যা উল্লেখযোগ্য অগ্রগতি বলেই দাবি শান্তিপদবাবুর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ