নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য ডেন্টাল কাউন্সিল থেকে পূর্বতন সরকার মনোনীত তিন সদস্যকে সরানো হল। এই মর্মে নির্দেশ জারি করল স্বাস্থ্যদপ্তর। এই তিন সদস্য হলেন ডাঃ উদয়ভির গান্ধী, ডাঃ তরুণকুমার রায় এবং ডাঃ প্রদীপকুমার গিরি। এ প্রসঙ্গে রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশনের (এনএমও) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ অমিতকুমার বেরা বলেন, রাজ্যের দন্ত চিকিৎসার উন্নতিতে এই সিদ্ধান্ত জরুরি ছিল। রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।



