Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬

সাড়া নেই! প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার ‘লাইভ সেশন’ বাতিল

একপ্রকার নজিরবিহীন। নরেন্দ্র মোদির সাধের কর্মসূচি ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’য় সেভাবে সাড়াই মিলছে না।

সাড়া নেই! প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার ‘লাইভ সেশন’ বাতিল
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  একপ্রকার নজিরবিহীন। নরেন্দ্র মোদির সাধের কর্মসূচি ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’য় সেভাবে সাড়াই মিলছে না। আর সেই কারণে সংশ্লিষ্ট কর্মসূচি নিয়ে ‘লাইভ সেশনে’র ব্যবস্থা করেও শেষমেষ তা বাতিল করতে বাধ্য হয়েছে মোদি সরকার। এই কর্মসূচির খবর উপভোক্তাদের কাছে কেন পৌঁছনো যায়নি? সরকারি সূত্রে খবর, এব্যাপারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে জবাব চেয়ে পাঠিয়েছে শ্রমমন্ত্রক। 

Advertisement

জানা যাচ্ছে, মঙ্গলবার এই কর্মসূচি  নিয়ে লাইভ সেশনের ব্যবস্থা করেছিল শ্রমমন্ত্রক। এসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, বিভ্রান্তির জবাব ওই সেশনে দিতেন বিশেষজ্ঞরা। কিন্তু শেষমুহূর্তে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্রে খবর, অংশ নেওয়ার মতো উপভোক্তা জোগাড়ই করে ওঠা যায়নি। যদিও আনুষ্ঠানিকভাবে ‘লাইভ সেশন’ বাতিলের কোনো কারণ উল্লেখ করেনি শ্রমমন্ত্রক। তবে মঙ্গলবার রাতে শ্রমমন্ত্রক জানিয়েছে যে, আগামী ১৫ সেপ্টেম্বর ফের লাইভ সেশন করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ