Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘কেউ বোধহয় আপনাকে নিয়ে খুশি নয়’, মোদিকে বার্তা ফিজির প্রধানমন্ত্রীর

ভারতীয় সামগ্রীর উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সিদ্ধান্তে শিল্পমহলে উদ্বেগ তৈরি হয়েছে।

‘কেউ বোধহয় আপনাকে নিয়ে খুশি নয়’, মোদিকে বার্তা ফিজির প্রধানমন্ত্রীর
  • ২৮ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় সামগ্রীর উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সিদ্ধান্তে শিল্পমহলে উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে ঘুরিয়ে ভারতের পাশেই দাঁড়ালেন ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি লিগামামাডা রাবুকা। তিনদিনের সফরে নয়াদিল্লিতে এসেছিলেন তিনি। মঙ্গলবার ‘ওশন অব পিস’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অনুষ্ঠানের ফাঁকে একান্তে মোদিকে তিনি বলেন, ‘কেউ বোধহয় আপনাকে নিয়ে খুব একটা খুশি নয়। কিন্তু, সেই সমস্ত সমস্যা মেটানোর মতো ক্ষমতা আপনাদের রয়েছে।’ পরে এক অনুষ্ঠানে সেই আলাপচারিতার কথা নিজেই জানিয়েছেন রাবুকা। রাবুকার এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে উদ্যোগী  দু’দেশই। ভারতের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য, স্বাস্থ্য, ডিজিটাল টেকনোলজি, কৌশল বৃদ্ধির মতো বিষয়ে একযোগে কাজ করতে সম্মত হয়েছে ফিজি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ