Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ইন্ডাস্ট্রিতে এখন সিনেমা নিয়ে কেউ আলোচনা করেন না’

বলিউড ইন্ডাস্ট্রিতে ৩২ বছর পার করে ফেলেছেন অনুরাগ কাশ্যপ। একান্ত সাক্ষাৎকারে নানা কথা ভাগ করে নিলেন পরিচালক।

‘ইন্ডাস্ট্রিতে এখন সিনেমা নিয়ে কেউ আলোচনা করেন না’
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বলিউড ইন্ডাস্ট্রিতে ৩২ বছর পার করে ফেলেছেন অনুরাগ কাশ্যপ। একান্ত সাক্ষাৎকারে নানা কথা ভাগ করে নিলেন পরিচালক।

Advertisement

তারকার ঝকমারি 
অনুরাগের ছবি মানেই অচেনা মুখ বেশি, চেনা মুখ কম। তাঁর কেরিয়ারগ্রাফ দেখলে একথা স্পষ্ট বোঝা যায়। তার কারণ? পরিচালক হেসে বলেন, ‘স্টারদের নিয়ে কাজ করতে অনেক সমস্যা হয়। আমি ভুক্তভোগী। ভক্তমহলের একরকম প্রত্যাশা থাকে স্টারদের কাছে। স্টারেরা সেই প্রত্যাশা পূরণ করতে না পারলে সব দোষ গিয়ে পড়ে পরিচালকের উপর। এদিকে পরিচালকের দোকান তখন বন্ধ হওয়ার মতো অবস্থা। অনেক সময় স্টারেরা আবার বুঝতে পারেন না যে, ভক্তরা তাঁদের থেকে কী প্রত্যাশা করছেন।’
কিশোরবেলার ছবি 
বাস্তব জীবন থেকে নয়, বলিউডের সিনেমা দ্বারা অনুপ্রাণিত হয়ে অনুরাগ ‘নিশাঞ্চি’ তৈরি করেছিলেন। কিছুদিন আগে মুক্তি পাওয়া সেই ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘বলিউডের ‘দিওয়ার’, ‘ত্রিশূল’-এর মতো আরও অনেক ছবি আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করে। এই ছবিতে উত্তর ভারতের জীবন দেখিয়েছি। আমি নিজে ওখানকার মানুষ, তাই অসুবিধা হয়নি।’
‌দর্শকের প্রতিক্রিয়া 
চিত্র সমালোচকদের রিভিউ নয়। দর্শকের প্রতিক্রিয়া অনেক বেশি গুরুত্ব দেন অনুরাগ। তাঁর কথায়, ‘সমালোচকদের রিভিউ পড়ি না। ছবি মুক্তির পর আমি উধাও হয়ে যাই (সশব্দে হেসে)। তবে দর্শকের যখন আমার ছবি ভালো লাগে, সেটা গুরুত্ব দিয়ে শুনি।’
অভিনয় পছন্দ নয়
পরিচালনা নাকি অভিনয়, কোনটা অনুরাগের বেশি পছন্দ? সাফ জবাব দিলেন, ‘ছবি বানানো আর লেখালেখি আমার প্যাশন। অভিনয় ভীষণ কঠিন কাজ। আমি অভিনয়ে ভালোও নই। একটা ছবি বানাতে এক-দেড় বছর লাগে। সেখানে মাত্র ২০ দিন অভিনয় করে আমি একই অর্থ উপার্জন করি।’ তাহলে যেসব প্রজেক্টে অভিনয় করেছেন, তার নেপথ্যে কি অন্য কারণ ছিল? অনুরাগ স্বীকার করলেন, ‘আমি একসময় চরম মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন আমার মেয়ে জানাল, ও বিয়ে করতে চলেছে। মেয়ের বিয়ের জন্য টাকার প্রয়োজন ছিল। সত্যি বলতে তখন টাকার জন্যই অভিনয় শুরু করেছিলাম।’
হতাশ পরিচালক
বলিউড ইন্ডাস্ট্রিতে ৩২ বছর পার করে ফেলেছেন অনুরাগ। কারও প্রতি তিক্ততা না থাকলেও হতাশ পরিচালক। অভিমানের সুরে বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এখন সিনেমা নিয়ে কেউ আলোচনা করেন না। এখন বক্স অফিসের নম্বরই সবকিছু। কোটির ফাঁদে ফেঁসে গিয়েছেন সকলে। এসব ভাবলে হতাশ লাগে।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ