Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

নতুন সংজ্ঞা নির্ধারণ হওয়ার আগে আরাবল্লিতে খনন নয়: সুপ্রিম কোর্ট

আদালত নিযুক্ত কমিটি আরাবল্লির নতুন সংজ্ঞা নির্ধারণ করবে। তার আগে পর্যন্ত সেখানে কোনো খননকার্য চলবে না। আরাবল্লি সংক্রান্ত মামলায় শনিবার স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

নতুন সংজ্ঞা নির্ধারণ হওয়ার আগে আরাবল্লিতে খনন নয়: সুপ্রিম কোর্ট
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আদালত নিযুক্ত কমিটি আরাবল্লির নতুন সংজ্ঞা নির্ধারণ করবে। তার আগে পর্যন্ত সেখানে কোনো খননকার্য চলবে না। আরাবল্লি সংক্রান্ত মামলায় শনিবার স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরাবল্লিতে খননের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইজারাদারদের একাংশ। তাঁদের দাবি ছিল, আদালত নতুন সংজ্ঞা নির্ধারণের আগেই খননের অনুমতি দেওয়া হোক। সেই মামলাতেই এদিন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘আরাবল্লির সংজ্ঞায় সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমরা এক ইঞ্চিও খননের অনুমতি দেব না।’ প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘প্রভাবশালী খনি ব্যবসায়ীদের কারণেই যাবতীয় সমস্যার সূত্রপাত। আরাবল্লিকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।’

Advertisement

আরাবল্লি পর্বতমালা নিয়ে বিতর্কের সূত্রপাত গত বছর। কেন্দ্রের পরিবেশমন্ত্রক জানিয়েছিল, আশপাশের এলাকা থেকে ১০০ মিটারের বেশি উঁচু ভূভাগকে আরাবল্লি পর্বতমালার অংশ হিসেবে গণ্য করা হবে। বিতর্ক থাকলেও কেন্দ্রের নির্ধারিত সেই সংজ্ঞাতেই সিলমোহর দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এরপরেই দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামেন পরিবেশপ্রেমীরা। পরবর্তীকালে নিজের রায়েই স্থগিতাদেশ জারি করে আরাবল্লির সংজ্ঞা নির্ধারণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শীর্ষ আদালত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ