Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাক পরমাণু অস্ত্রভাণ্ডার থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর প্রমাণ নেই

প্রত্যাঘাত হয়েছে। কিন্তু পাকিস্তানের কোনও পরমাণু অস্ত্রভাণ্ডারে হামলা করেনি ভারত। অপারেশন সিন্দুরের পর স্পষ্ট ভাষায় জানিয়েছিল নয়াদিল্লি। এবার সেই দাবিকেই মান্যতা দিল আইএইএ।

পাক পরমাণু অস্ত্রভাণ্ডার থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর প্রমাণ নেই
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রত্যাঘাত হয়েছে। কিন্তু পাকিস্তানের কোনও পরমাণু অস্ত্রভাণ্ডারে হামলা করেনি ভারত। অপারেশন সিন্দুরের পর স্পষ্ট ভাষায় জানিয়েছিল নয়াদিল্লি। এবার সেই দাবিকেই মান্যতা দিল আইএইএ। পরমাণু অস্ত্র সংক্রান্ত এই আন্তর্জাতিক নজরদারি সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, পাকিস্তানের কোনও পরমাণু ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি। সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ বাইরে ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি।

Advertisement

পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলার প্রতিশোধ নিতেই পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে আক্রমণ শানায় ভারত। এরপরই বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, কিরানা হিলসে পাকিস্তানের যে পরমাণু অস্ত্রভাণ্ডার রয়েছে, সেখানে হামলা করেছে ভারত। ১২ মে ভারতের পক্ষে এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, ‘কিরানা হিলসে পাকিস্তানের যাই থাকুক না কেন, সেখানে হামলা চালানো হয়নি।’ এ প্রসঙ্গে আইএইএ-র মুখপাত্র বৃহস্পতিবার বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, তার ভিত্তিতে বলতে পারি পাকিস্তানের কোনও পরমাণু ভাণ্ডার থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনও প্রমাণ নেই।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ