Bartaman Logo
১০ জুন, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর পাঁচ জনকে ধাক্কা মারল চারচাকা, মুম্বই বিমানবন্দরের সামনে হুলস্থূল

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর পাঁচ জনকে ধাক্কা মারল চারচাকা, মুম্বই বিমানবন্দরের সামনে হুলস্থূল
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই, ২ ফেব্রুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর পাঁচ জনকে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। আজ, রবিবার দুপুরে মুম্বই বিমানবন্দরের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, বিমানবন্দরের টার্মিনাল ২-এর পার্কিং এলাকায় আচমকা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজনকে ধাক্কা মারে। ঘটনায় সকলেই আহত হয়েছেন। জানা গিয়েছে, আহতদের মধ্যে দু’জন চেক প্রজাতন্ত্র দেশের নাগরিক। বাকিরা প্রত্যেকেই বিমানে ক্রু। বিদেশি দুই নাগরিককে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনকে অপর একটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, মু্ম্বইয়ের একটি হোটেল থেকে গাড়িটি বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের ভুলের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে আহতরা প্রত্যেকেই আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ