Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি, জখম ৪

সোমবার নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগান সংলগ্ন ২ নম্বর এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট গাড়ি। এ ঘটনায় জখম হন চালক সহ চারজন।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি, জখম ৪
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: সোমবার নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগান সংলগ্ন ২ নম্বর এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট গাড়ি। এ ঘটনায় জখম হন চালক সহ চারজন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির দিকে থেকে নকশালবাড়ির দিকে আসা ছোট গাড়িটি এলাকায় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ে। এই ঘটনায় তিন মহিলা সহ চারজন জখম হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাগডোগরার একটি নার্সিংহোমে নিয়ে যান। এদিকে, ঘটনার খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিস দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে এবং ঘটনার তদন্তে নামে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ