Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নোনাডাঙায় যুবকের পচাগলা দেহ উদ্ধার

নোনাডাঙায় যুবকের পচাগলা দেহ উদ্ধার
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নোনাডাঙা থেকে বছর পঁয়ত্রিশের অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার করল আনন্দপুর থানার পুলিস। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ ভাই ভাই কলোনী আবাসনের খালি ঘর থেকে পচাগলা দেহটি উদ্ধার করা হয়।  প্রাথমিক তদন্তে  কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিস জানাচ্ছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ