Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে আবাসের টাকা ফেরালেন দু’জন  

নন্দীগ্রামে আবাসের টাকা ফেরালেন দু’জন
 
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: বাংলার বাড়ি প্রকল্পে টাকা ফেরালেন দু’জন। সোমবার নন্দীগ্রাম-২ব্লকের শুভেন্দুশেখর পাত্র ও অশোক মাইতি নামে দু’জন আবাস উপভোক্তা ১লক্ষ ২০হাজার টাকা ফেরত দিয়েছেন। এদিন মোট ১৫জন উপভোক্তাকে বিডিও অফিসে তলব করা হয়েছিল। তাঁদের মধ্যে ছ’জন এসেছিলেন। যদিও টাকা ফেরত দিয়েছেন মাত্র দু’জন। আমদাবাদ-১পঞ্চায়েতের আমদাবাদ গ্রামের শুভেন্দুশেখর ও খোদামবাড়ি-২পঞ্চায়েতের গোপালপুর গ্রামের অশোক মাইতি এদিন ৬০হাজার টাকা করে ফেরত দিয়েছেন। আরও চারজন বিডিও অফিসে এলেও টাকা ফেরত দেননি। কারও বক্তব্য, ব্যাঙ্ক লোন করে পাকাবাড়ি বানিয়েছেন। কেউ কেউ আবার ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি জানান। অ্যাকাউন্ট স্বাভাবিক করে দিলে টাকা তুলে ফেরত দেবেন বলে জানান। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ