Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নম্বর প্লেটবিহীন ১৮ বাইক বাজেয়াপ্ত

নম্বর প্লেটবিহীন ১৮ বাইক বাজেয়াপ্ত
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: রানাঘাট পুলিস জেলার বিভিন্ন থানা এলাকায় নম্বর প্লেট বিহীন বাইকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিস। এই বিশেষ অভিযানে বুধবার পর্যন্ত ওই পুলিস জেলার মোট ন’টি থানা এলাকা থেকে ১৮টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। রানাঘাট পুলিস জেলার বিভিন্ন ট্রাফিক গার্ডের উদ্যোগে অভিযান শুরু হয়েছে। পুলিসের দাবি, এই ধরনের নম্বর প্লেট বিহীন অনেক বাইক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এগুলি চুরির বাইকও হতে পারে। নম্বর প্লেট বিহীন বাইক দেখলেই তার চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ