Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নম্বর প্লেটে গোবর লেপে দ্রুত গতিতে লরি ছুটিয়েও জরিমানা

পণ্যবাহী একটি ছোট ট্রাক নম্বর প্লেটে গোবর লেপে চলছিল। ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ বুধবার বিশেষ অভিযানে নেমে এভাবে নম্বর প্লেট থাকায় গাড়িটিকে জরিমানা করে। দোমোহনি মোড়ে পুলিস কর্মীরা দেখেন অতিরিক্ত পণ্য নিয়ে একটি ট্রাক আসছে।

নম্বর প্লেটে গোবর লেপে দ্রুত গতিতে লরি ছুটিয়েও জরিমানা
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: পণ্যবাহী একটি ছোট ট্রাক নম্বর প্লেটে গোবর লেপে চলছিল। ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ বুধবার বিশেষ অভিযানে নেমে এভাবে নম্বর প্লেট থাকায় গাড়িটিকে জরিমানা করে। দোমোহনি মোড়ে পুলিস কর্মীরা দেখেন অতিরিক্ত পণ্য নিয়ে একটি ট্রাক আসছে। ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস গাড়ি থামানোর জন্য চালককে হাত তুলে নির্দেশ দেন। কিন্তু চালক প্রচণ্ড গতিতে গাড়ি ছুটিয়ে চলে যান। পরে ট্রাফিক পুলিস ভ্যান নিয়ে ময়নাগুড়ি কলেজ পর্যন্ত তাড়া করে ট্রাকটি আটক করে। নম্বর প্লেটে কেন গোবর লেপে রাখা হয়েছে, চলককে প্রশ্ন করা হলে সে কিছুই জানে না বলে দাবি করে। পরে গাড়িটি থানায় নিয়ে আসা হয়। লোহার রড বোঝাই গাড়িটিকে জরিমানা করা হয়েছে। গাড়িটি শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি আসছিল। ট্রাকচালক শুভ বর্মন বলেন, গাড়ির নম্বর প্লেট সম্পর্কে আমি কিছু জানি না। এটা গাড়ির মালিক জানে। ট্রাফিক ওসি বলেন, নির্দিষ্ট গতির ঊর্ধ্বে শহরের উপর দিয়ে গাড়ি ছোটালে আমরা জরিমানা করি। এখন অনলাইনে চালান কাটা হয়। এটা গাড়িচালকরা জানেন। তাই জরিমানার হাত থেকে বাঁচতে নম্বর প্লেটে কেউ কেউ এসব করে থাকে। আইন মেনে জরিমানা করা হয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ