Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নামী সংস্থার স্টিকার সেঁটে চাদর বিক্রি, ধৃত

নামী সংস্থার স্টিকার সেঁটে চাদর বিক্রি, ধৃত
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি নামী কোম্পানির ভুয়ো স্টিকার বেডসিটে সেঁটে শহরে দেদার বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। পরে ওই কোম্পানির পক্ষ থেকে কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস বুধবার বড়তলা এলাকা থেকে অভিযুক্ত ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় ৭৬টি বেডসিট ও কিছু জাল স্টিকার। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালত ধৃতকে ৩ মার্চ পর্যন্ত পুলিস হেফজতে পাঠানোর নির্দেশ দেয়। এদিন ধৃতের তরফ থেকে জামিনের আর্জি জানানো হয়। বিচারক তা নাকচ করে দেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ