Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়ম ভেঙে রাস্তা রং করায় মামলা, একাধিক টিপ্পনী প্রধান বিচারপতির

নিয়ম ভেঙে রাস্তা রং করায় মামলা, একাধিক টিপ্পনী প্রধান বিচারপতির
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার নিয়ম না মেনে শহরের রাস্তা অন্য রঙে রাঙানোর ঘটনায় মামলা দায়ের হল হাইকোর্টে। মূলত ট্রাফিক গার্ড ও অন্যত্র নীল-সাদা রং করার অভিযোগেই মামলাটি দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার প্রাথমিক শুনানিতে একাধিক প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 
Advertisement
মামলাকারীর অভিযোগ ছিল, এয়ারপোর্ট থেকে কলকাতায় প্রবেশ-সহ শহরের বিভিন্ন রাস্তায় গার্ডরেলে যে রং করা হয়েছে তা গাড়ি চালকদের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে রাতের দিকে দুর্ঘটনা বাড়ছে। কারণ, অন্ধকারে ওই নীল-সাদা চালকেরা স্পষ্ট করে বুঝতে পারেন না। এক্ষেত্রে আগের মতো হলুদ বা সাদা-কালো রং করলে তা বিজ্ঞানসম্মত এবং চালকদের পক্ষেও সুবিধাজনক হয়। 
এরপরই প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, ‘ভাগ্যিস, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হাইকোর্টের নজরদারিতে হচ্ছিল, না-হলে ওখানেও তো  নীল-সাদা রং করে দেওয়া হতো।’ একইভাবে হাইকোর্টের পর্যবেক্ষণ, আমাদের নতুন করে আর কিছু বলার নেই। সরকারি অফিসের রঙের একটি ধরন থাকতেই পারে কিন্তু রাস্তায় যে যানবাহন চলে! সেক্ষেত্রে বিষয়টি অন্যভাবে ভাবতে হবে। এদিন মামলার নথি সংক্রান্ত কিছু গোলোযোগ থাকায় আগামী সপ্তাহে ফের মামলাটি শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
Advertisement
সম্পর্কিত সংবাদ