Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

নলহাটিতে আটক বিস্ফোরক বোঝাই পিকআপ ভ্যান

ফের প্রচুর পরিমাণে বিস্ফোরক বোঝাই পিকআপ ভ্যান আটক করল পুলিস। এবার নলহাটির ঝাড়খণ্ড সীমানায় গাড়িটিকে আটক করা হয়।

নলহাটিতে আটক বিস্ফোরক বোঝাই পিকআপ ভ্যান
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: ফের প্রচুর পরিমাণে বিস্ফোরক বোঝাই পিকআপ ভ্যান আটক করল পুলিস। এবার নলহাটির ঝাড়খণ্ড সীমানায় গাড়িটিকে আটক করা হয়। উদ্ধার হয়েছে ৬০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট। যার প্রতিটি ব্যাগের ওজন ৫০ কেজি করে। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক ও খালাসিকে। একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। বৃহস্পতিবার ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, পুলিসের পক্ষ থেকে ধৃতদের সাতদিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল। ভারপ্রাপ্ত এসিজেএম অন্বেষা চট্টোপাধ্যায় তিনদিন পুলিস হেফাজত মঞ্জুর করেছেন।
Advertisement
পুলিস জানিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় নলহাটির সুলতানপুর গ্রামে আন্তঃরাজ্য সীমানায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিস। সেইসময় ঝাড়খণ্ডের নম্বরের একটি পিকআপ ভ্যান বাংলা থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করছিল। গাড়িটিকে তাড়াহুড়ো করে যেতে দেখে সন্দেহ হয় পুলিসের। গাড়ির পিছনের ডালার উপরে কাঠের পাটাতন দিয়ে ঘেরা। গাড়িটি দাঁড় করিয়ে সেটা খুলতেই পুলিস দেখে প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেটের বস্তা। গাড়িটি বা঩জেয়াপ্ত করে পুলিস। সেই সঙ্গে বিস্ফারক বহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিস গাড়ির চালক জুলকার আনসারি ও হেল্পার সেহেবুল আনসারিকে গেপ্তার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ