Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নালাগোলার তিল ভাণ্ডেশ্বরী শিবমন্দিরে পুজোর প্রস্তুতি

ঐতিহ্যবাহী তিল ভাণ্ডেশ্বরী শিবমন্দিরে শিবরাত্রি উপলক্ষ্যে পুজোর জোর প্রস্তুতি শুরু হয়েছে। মালদহ জেলার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের নালাগোলা শিবডাঙ্গী এলাকায় পাল রাজাদের আমলে এই মন্দির গড়ে ওঠে।

নালাগোলার তিল ভাণ্ডেশ্বরী শিবমন্দিরে পুজোর প্রস্তুতি
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: ঐতিহ্যবাহী তিল ভাণ্ডেশ্বরী শিবমন্দিরে শিবরাত্রি উপলক্ষ্যে পুজোর জোর প্রস্তুতি শুরু হয়েছে। মালদহ জেলার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের নালাগোলা শিবডাঙ্গী এলাকায় পাল রাজাদের আমলে এই মন্দির গড়ে ওঠে। চারদিকে বটগাছে বেষ্টিত গাছের মাঝখানে বিশাল আকৃতির শিবলিঙ্গ রয়েছে। বহু পুরনো এই শিবলিঙ্গে পুজো দিতে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের প্রচুর ভক্তের সমাগম হয়। পুজোকে কেন্দ্র করে মেলা বসে। মন্দির সহ পুরো এলাকা জুড়ে প্রশাসনের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। 
Advertisement
বহু বছর আগে মন্দিরটি পুরোটাই জঙ্গলে বেষ্টিত ছিল। পরবর্তীতে মন্দিরটির সম্বন্ধে জানতে পেরে সংস্কার করা হয়। মন্দিরের গর্ভগৃহটিকে বটগাছের শিকড় চারদিক দিয়ে এমন ভাবে ঘিরে রেখেছে যে, দেখে মনে হয় বটগাছের গুড়ির মাঝখানেই বাবা ভোলানাথ অধিষ্ঠান হয়ে আছেন। প্রতি বছর শিবরাত্রিতে ও পুরো শ্রাবণ মাস ধরে বাবা মহাদেবের পুজোর আয়োজন হয়ে থাকে ঘটা করে।
কালীপদ ভক্ত নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ১৫ বছর আগে শিবলিঙ্গটির উচ্চতা ছিল প্রায় ৫ ফুট। একবার দুষ্কৃতীরা সেই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গটি চুরি করতে এসেছিল। বাবা মহাদেবকে ওঠানোর চেষ্টা করতেই অলৌকিক ভাবে তারা পঙ্গু হয়ে যায়। শিবলিঙ্গটি তারপর কিছুটা নীচের দিকে বসে যায়। বর্তমানে উচ্চতা ৩ ফুট।
গণেশ কর্মকার নামে মন্দির কমিটির এক সদস্য বলেন, ভক্তরা পার্শ্ববর্তী ১ কিমি দূরের ব্রাহ্মণী নদীতে স্নান করে জল নিয়ে এসে বাবাকে অর্পণ করেন। ভক্তদের সব রকম সহযোগিতার দায়িত্বে মন্দির কমিটির সদস্যরা থাকেন। মন্দিরের সামনে ভক্তদের বিশাল লাইন পড়ে। ভক্তদের ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ