Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নিকাশি নালা না থাকায় সমস্যা   

চাঁচল গ্রাম পঞ্চায়েতের কলেজপাড়ায় নিকাশি ব্যবস্থা না থাকায় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। ওই এলাকার প্রায় ৩০টি পরিবার দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যায় ভুগলেও কোনও কাজ হয়নি। বাসিন্দাদের অভিযোগ, পাড়ার সামান্য অংশে নালা থাকলেও সেটি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি।

নিকাশি নালা না থাকায় সমস্যা 
 
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: চাঁচল গ্রাম পঞ্চায়েতের কলেজপাড়ায় নিকাশি ব্যবস্থা না থাকায় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। ওই এলাকার প্রায় ৩০টি পরিবার দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যায় ভুগলেও কোনও কাজ হয়নি। বাসিন্দাদের অভিযোগ, পাড়ার সামান্য অংশে নালা থাকলেও সেটি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। আবর্জনায় বুজে গিয়েছে। এলাকায় নতুন করে নিকাশিনালা নির্মাণের দাবি উঠেছে। এক বাসিন্দা প্রত্যয় মন্ডলের কথায়, নালা না থাকায় সারাবছরই দুর্ভোগ হয়। ব্যক্তিগতভাবে নির্মাণ করা ট্যাঙ্কেই জল জমা রাখতে হচ্ছে। কখনও কখনও জল উপচে বাইরে পড়ছে। দ্রুত নিকাশি নালা নির্মাণ করা হোক। এপ্রসঙ্গে চাঁচল গ্রাম পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক অমিতেষ পান্ডে বলেন, এলাকার মানুষ সমস্যা নিয়ে পঞ্চায়েত জানায়নি। তবে আমরা এলাকা পরিদর্শনে গিয়ে কাজ করার চেষ্টা করব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ