Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নৌকার উপরেই দুয়ারে সরকার শিবির

নৌকার উপরেই দুয়ারে সরকার শিবির
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: ভাঙন কবলিত এলাকার মানুষের সুবিধার কথা বিবেচনা করে নৌকায় দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে কল্যাণীতে। কল্যাণী ব্লকের সরাটি পঞ্চায়েত এলাকায় নদীতে এই ক্যাম্প চালু হয়। নৌকা করেই আধিকারিকরা বিভিন্ন গ্রামে পৌঁছাচ্ছেন সরকারি পরিষেবা নিয়ে। এই ক্যাম্পে এদিন উপস্থিত ছিলেন কল্যাণীর মহকুমা শাসক অভিজিৎ সামন্ত। অন্যদিকে, হরিণঘাটা ব্লকে চালু হয়েছে ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ