Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিখোঁজ যুবককে বাড়ি ফেরাল পুলিস

নিখোঁজ যুবককে বাড়ি ফেরাল পুলিস
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মানসিক ভারসাম্যহীন এক যুবককে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিল মগরাহাট থানার পুলিস। জানা গিয়েছে, বছর দুই ধরে নিখোঁজ ছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা মহম্মদ রশিদ নামে ওই যুবক। কয়েকদিন আগে তাঁকে থানার আশপাশে রাস্তার উপর উদভ্রান্তের মত ঘুরতে দেখে পুলিস থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছ থেকে নাম ছাড়া কিছুই জানা যায় না। রশিদ মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে বুঝতে পারে পুলিস। এরপর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে বাড়ির ঠিকানা খোঁজার কাজ শুরু হয়। অবশেষে মধ্যপ্রদেশের ফরিদাবাদের একটি গ্রামে মেলে পরিবারের খোঁজ। খবর পাঠানো হয় সেখানে। শনিবার রশিদের দাদা এসে ভাইকে বাড়ি নিয়ে যান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ