নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহরের এক মাধ্যমিক পরীক্ষার্থী রবিবার রাত থেকে নিখোঁজ হয়ে যায়। ওই পরীক্ষার্থীর নাম অর্কদ্যুতি সরকার। বয়স ১৬ বছর। রামপ্রসাদ বিদ্যাপীঠের ছাত্র সে। বাড়ি ৭ নম্বর ওয়ার্ডের মনসাতলা, বাগদি পাড়া লেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ মেলেনি। জীবনের প্রথম পরীক্ষার প্রথম দিন সে বসতে পারেনি। গোটা পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন, রবিবার সন্ধ্যা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ছেলেটি। কী কারণে সে নিখোঁজ হয়ে গেল, তা আমরা খতিয়ে দেখছি। পরিবারের লোকেদের সঙ্গে
Advertisement
কথা হয়েছে। কথা বলা হচ্ছে সহপাঠীদের সঙ্গেও।



