Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নৌকা উল্টে গঙ্গায় তলিয়ে যাওয়া বালকের দেহ উদ্ধার চারদিন পর

নৌকা উল্টে গঙ্গায় তলিয়ে যাওয়া বালকের দেহ উদ্ধার চারদিন পর
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: টিনের নৌকায় গঙ্গা নদী পেরিয়ে বাবাকে খাবার দিতে গিয়ে তলিয়ে গিয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্র। নিখোঁজ থাকার চারদিন পর শনিবার মানিকচকের গোপালপুরে গঙ্গায় উদ্ধার হল দশ বছরের বালকের দেহটি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিস। 
Advertisement
ভবানীপুরেরর বাসিন্দা মেহেবুব মির্জা। পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে চার ছেলে মেয়ে। দিনমজুরি এবং ভিনরাজ্যে কাজ করে পরিবারের দেখাশোনা করেন তিনি। গত ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে গঙ্গার পাড়ের জমিতে ঘাস কাটতে যান মেহবুব। টিনের নৌকায় চেপে বাবাকে দুপুরের খাবার দিতে বেরিয়ে পড়ে মেহবুবের দুই ছেলে। গঙ্গার পাড় থেকে নৌকা কিছুদূর গিয়েই উল্টে যায়। নদীর পা঩ড়ে স্নানরত কয়েকজন তড়িঘড়ি ছুটে গিয়ে দুই বালককে উদ্ধারের চেষ্টা করেন। তৎক্ষণাৎ একজনকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। তবে আর এক বালকের খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে   পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুদিন ধরে গঙ্গায় ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। কিন্তু তারপরও কোনও খোঁজ মেলেনি। তিনদিন পরও ছেলের খোঁজ না পাওয়ায় প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন বাবা ও মা সহ পরিবারের সদস্যরা। এদিন গোপালপুরের গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভেসে ওঠে বালকের নিথর দেহ। খবর পেয়ে সেখানে আসেন পরিবারের সদস্যরা। পুলিসের সামনে দেহ চিহ্নিত করা হয়। এবং ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতের কাকা আজাদ মির্জা জানান, ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত তাঁর ভাইপো। দাদার সঙ্গে বাবাকে খাবার দিতে যাওয়ার সময় নৌকা ডুবে মৃত্যু হয়েছে বালকটির। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। শোকস্তব্ধ এলাকার মানুষ। হাসপাতালে শোকার্ত বাবা। - নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ