Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাকা চেকিংয়ে গাড়ির ধাক্কা, জখম পুলিসকর্মী

নাকা চেকিংয়ে গাড়ির ধাক্কা, জখম পুলিসকর্মী
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কাশীপুর থানা এলাকায় নাকা চেকিং চলাকালে এক পণ্যবাহী গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক পুলিসকর্মী। আহতের নাম অমল মণ্ডল। উত্তর কাশীপুর থানার পুলিসকর্মী তিনি। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ভাঙড়ের হাড়োয়া রোডে। পুলিস সূত্রের খবর, নাকা চেকিংয়ে ওই পণ্যবাহী গাড়িটিকে দাঁড়ানোর জন্য হাত দেখান অমলবাবু। কিন্তু, সেই নির্দেশ অমান্য করে কর্তব্যরত পুলিসকর্মীকে ধাক্কা দেয় গাড়িটি। উর্দিধারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে। আটক করা হয়েছে চালককে। - নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ