Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

নাইটহুড পেলেন টাটা গোষ্ঠীর চেয়ার‌ম্যান চন্দ্রশেখরন

নাইটহুড পেলেন টাটা গোষ্ঠীর চেয়ার‌ম্যান চন্দ্রশেখরন
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: নাইট উপাধিতে ভূষিত হলেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন। শুক্রবার একথা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। জানা গিয়েছে, ভারত-ব্রিটেন বাণিজ্যিক সম্পর্কে অবদানের জন্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) সম্মান পাচ্ছেন চন্দ্রশেখরণ। এই নাগরিক সম্মানে ভূষিত করার জন্য ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। চন্দ্রশেখরন বলেন, ‘এই সম্মান পেয়ে অত্যন্ত আনন্দিত। রাজা তৃতীয় চার্লসকে অনেক ধ্যনবাদ।’ তিনি বলেন, ‘জাগুয়ার, ল্যান্ড রোভার, টেটলির মতো ব্রিটিশ ব্র্যান্ড আমাদের গর্ব। প্রতি বছর ব্রিটেনে আমরা ৭০ হাজারের বেশি মানুষকে নিয়োগ করি।’ একইসঙ্গে আগামী দিনে প্রযুক্তি, ইস্পাত সহ নানা ক্ষেত্রে ব্রিটেনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও বৃদ্ধি করার বার্তা দিয়েছেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান। চন্দ্রশেখরনের পাশাপাশি নাইট উপাধি পেয়েছেন ভারতী এন্টারপ্রাইসেস-এর সুনীল ভারতী মিত্তল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ