Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

নিধি আপকে কর্মসূচি: সমাধান পেলেন না বহু ইপিএফ গ্রাহক

নিধি আপকে নিকট কর্মসূচিতে ইপিএফের গ্রাহক সমস্যার ১০০ শতাংশ সমাধান করতে ব্যর্থ মোদি সরকার। প্রায় ১৬ হাজার উপভোক্তা কেন্দ্রীয় সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করলেও প্রত্যেকের সমস্যার সুরাহা করতেই পারল না ইপিএফও কর্তৃপক্ষ।

নিধি আপকে কর্মসূচি: সমাধান পেলেন না বহু ইপিএফ গ্রাহক
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিধি আপকে নিকট কর্মসূচিতে ইপিএফের গ্রাহক সমস্যার ১০০ শতাংশ সমাধান করতে ব্যর্থ মোদি সরকার। প্রায় ১৬ হাজার উপভোক্তা কেন্দ্রীয় সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করলেও প্রত্যেকের সমস্যার সুরাহা করতেই পারল না ইপিএফও কর্তৃপক্ষ। একথা বলছে শ্রমমন্ত্রকের আওতায় থাকা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) রিপোর্টই। গত ২৭ আগস্ট এখনও পর্যন্ত সর্বশেষ নিধি আপকে নিকট কর্মসূচির আয়োজন করেছিল ইপিএফও। জানা যাচ্ছে যে, সারা দেশের মোট ৬৩০টি জেলায় আয়োজন করা হয়েছিল। এতে অংশ নিয়েছিলেন মোট ১৬ হাজার ৪৫৫ জন ইপিএফ গ্রাহক এবং উপভোক্তা। কিন্তু সমস্যা সমাধান করতে না পারার হার ১২.৪ শতাংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ