নিজস্ব প্রতিনিধি, বারাসত: কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোলের পাইপলাইনের কাজ করার সময় মৃত্যু হয় তিনজন শ্রমিকের। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই তিন পরিবারের মধ্যে আছে সন্দেশখালির ন্যাজাটের সুমন সর্দারের পরিবার। ক’দিন পরেই সুমনের পারলৌকিক কাজ হবে। তার আগে বৃহস্পতিবার পরিবারটির পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত। এদিন পরিজনদের আর্থিক সাহায্য তুলে দেন তিনি।



