Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার গঙ্গা দূষণচিত্র নিয়ে অসন্তুষ্ট এনজিটি

বাংলার গঙ্গা দূষণচিত্র নিয়ে অসন্তুষ্ট এনজিটি
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ রাজ্যে গঙ্গাদূষণ রোধে নেওয়া ব্যবস্থায় পুরোপুরি খুশি নয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। শনিবার দিল্লিতে হওয়া একটি শুনানিতে তলব করা হয়েছিল রাজ্য সরকার, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার (এনএমসিজি) কর্তাদের। গঙ্গা, সংলগ্ন নিকাশি নালা, খালগুলির বিষয়ে মার্চে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়েছিল এনজিটি। রাজ্য জুলাইয়ে সেই তথ্য দিয়েছে। তা খতিয়ে দেখেই তারা তিন পক্ষকে তলব করেছিল। এনজিটি বলেছে, কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই। তবে, জলের মান নিয়ে দেওয়া তথ্যে অনেক ফাঁক রয়েছে। পাশাপাশি রাজ্যের ১০৬টি পয়ঃপ্রণালীর মধ্যে ৪৭টিতে শোধনের ব্যবস্থা রয়েছে। তা সত্ত্বেও সেগুলি থেকে অশোধিত জল এসে গঙ্গায় মিশছে। খালগুলিকেও সরাসরি নিকাশির কাজে ব্যবহার করা হচ্ছে, যা আইনবিরুদ্ধ। তিন পক্ষকেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ৮ অক্টোবর পরবর্তী শুনানিতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এনজিটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ