Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নাগরিকের পোস্টে সরব ময়নাগুড়ির তৃণমূল কাউন্সিলার

ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর এবার সোশ্যাল মিডিয়াতেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলার।

নাগরিকের পোস্টে সরব ময়নাগুড়ির তৃণমূল কাউন্সিলার
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর এবার সোশ্যাল মিডিয়াতেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলার। তাঁর দাবি, পুরসভা এলাকায় যথেষ্ট কাজ হচ্ছে। চোখ খুলে দেখুন। পুরসভার কোন কাউন্সিলার কোন পদে থাকবেন সেটা স্থির করবে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বোর্ড। বিরোধী দল নয়। এমনই পোস্ট করে পাল্টা জবাব দিলেন ময়নাগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুপ্রিয় দাস। 
Advertisement
উল্লেখ্য, ময়নাগুড়ির এক বাসিন্দা সোমবার রাতে পুর চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর বিরুদ্ধে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন— ভুলভাল লোক ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান হয়ে বসে আছেন। তুহিনদাকে দলমত নির্বিশেষে ওই চেয়ারে বসানো উচিত। 
প্রসঙ্গত, তুহিনকান্তি চৌধুরী ময়নাগুড়ি পুরসভার একমাত্র নির্দল কাউন্সিলার। সুপ্রিয়বাবু বলেন, ময়নাগুড়ি পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডই আমাদের দখলে। তুহিনবাবুর সঙ্গে আমাদের সকলের খুবভালো সম্পর্ক। এই সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে, ওই পোস্টকে সমর্থন জানাননি তুহিনকান্তি চৌধুরীও।  
Advertisement
সম্পর্কিত সংবাদ