Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়োগ পরীক্ষা দিতে মোবাইল, ধৃত তরুণী

নিয়োগ পরীক্ষা দিতে মোবাইল, ধৃত তরুণী
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা, বিষ্ণুপুর: রবিবার ছিল বাঁকুড়া জেলা আদালতের নিয়োগ পরীক্ষা। সেখানে কারচুপি করার অভিযোগে ছ’জন পরীক্ষার্থীকে পুলিস গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পাঁচজনকে বাঁকুড়া সদর থানা ও একজনকে বিষ্ণুপুর থানার পুলিস গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে এক যুবতীও রয়েছে। ধৃতরা মোবাইল ফোন ও ব্লু টুথ হেডফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছিল বলে অভিযোগ। ওই ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি থাকে না। ধৃতরা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পাওয়ার চেষ্টা করেছিল বলে পুলিস জানিয়েছে। পুলিস জানিয়েছে, বাঁকুড়া সদর থানার হাতে গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থীদের নাম অভিজিৎ বালা, দোস্ত মহম্মদ, শাহিন আখতার, কঙ্কন বর্মন ও বুদ্ধদেব মাহাত। তাদের বাড়ি মালদহ, মুর্শিদাবাদ, হুগলি ও নদীয়া জেলায়। বাঁকুড়া শহরের একাধিক স্কুলে ওই পাঁচজনের সিট পড়েছিল। ধৃতদের সোমবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। 
Advertisement
বাঁকুড়ার সরকারি আইনজীবী রথীনকুমার দে বলেন, জেলা আদালতে করণিক ও চতুর্থ শ্রেণির কর্মী মিলিয়ে প্রায় ১০০ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার সেই নিয়োগের পরীক্ষা ছিল। সবমিলিয়ে প্রায় ৫৭ হাজার জন আবেদন করেছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ