Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

নাগা ও শোভিতার প্রাক্‌বিবাহ আসর

নাগা ও শোভিতার প্রাক্‌বিবাহ আসর
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
মহা সমারোহে শুরু হল প্রস্তুতি। আগামী ৪ ডিসেম্বর চার হাত এক হবে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। তার আগে শুক্রবার থেকেই বসল বিবাহবাসর। প্রাক-বিবাহ অনুষ্ঠান ঘিরে নানা চমকের আয়োজন করেছিলেন তারকা দম্পতি। শুক্রবার যুগলের গায়ে হলুদ, মঙ্গলস্নানের অনুষ্ঠান হয়েছে। আত্মীয় ও বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছেঅনুষ্ঠান। আগামী ৪ তারিখ হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে তাঁদের বিয়ের আসর বসবে। সেদিন দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন বলে খবর। বলিউডের সঙ্গেও ভালো সম্পর্ক নাগা ও শোভিতার। ফলে বলিউডের জন্য আলাদা পার্টি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। শোনা যাচ্ছে, বিয়ের পর অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিতে পারেন তাঁরা। অন্যদিকে, এদিনই পিতৃবিয়োগ হল নাগার প্রাক্তন সামান্থা রুথ প্রভুর। বাবা জোসেফকে হারিয়ে ভেঙে পড়েছেন নায়িকা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যতদিন না পর্যন্ত আবার দেখা হয়, তোমাকে মিস করব বাবা।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ